সব Tutorial-এ ফিরুন
PUBG Account Transfer-এর নিয়ম
PUBG Mobile account-এ Facebook/Twitter/Google login থাকে — সরাসরি email/password দিলে seller পরে recovery দিয়ে account ফেরত নিতে পারে। নিচের process follow করলে buyer-এর full control থাকবে, seller আর ঢুকতে পারবে না।
সময়: ১৫–২৫ মিনিট
Onthon Escrow Protected
Mobile-friendly
⚠️ অবশ্যই Onthon-এর Transaction Chat-এ পুরো process-এর screen recording দিন।
WhatsApp/Messenger-এ কিছু পাঠালে কোনো সমস্যা হলে Onthon সাহায্য করতে পারবে না — escrow protection প্রযোজ্য হবে না।
১Seller: Account-এর সব Linked Device Logout করুন
PUBG-তে গিয়ে Settings → Basic → Logout দিয়ে seller-এর phone/tab থেকে log out করুন। তারপর Facebook/Google account-এ যেয়ে "Security → Where you're logged in" থেকে অন্য সব unknown session logout করে দিন।
২Seller: একটা Fresh Gmail / Facebook বানান শুধু এই Transfer-এর জন্য
আপনার নিজের personal Gmail বা Facebook account কখনই দেবেন না। একটা নতুন Gmail/Facebook account খুলুন যেটাতে আর কিছুই নেই — শুধু এই PUBG-এর জন্য।
- Gmail: nbd-pubg-sell-XXX@gmail.com টাইপের
- Phone number/recovery email এমন কিছু দেবেন না যা আপনার personal — অথবা সেগুলো পরে remove করতে হবে
- 2FA এখনই চালু করবেন না — buyer পরে নিজের phone দিয়ে চালু করবে
🚫 কখনই নিজের personal Gmail দেবেন না। দিলে আপনার অন্য সব data (Drive, Photos, YouTube) buyer-এর কাছে চলে যাবে এবং Google security lock হলে দুজনেই আটকাবে।
৩Seller: PUBG-এর সাথে Old Social Account Unlink করুন
PUBG game-এ ঢুকে Settings → Basic → Account Management এ যান। সেখানে Facebook/Twitter/Google যা link করা আছে — সব Unlink করুন।
- প্রথমে সেই fresh Gmail/Facebook account এ link করুন
- তারপর আগের যেকোনো personal social account unlink করুন
- Guest binding-এ থাকলে নতুন social account-এ bind করে guest থেকে switch করুন
৪Seller: Onthon Chat-এ সব তথ্য পাঠান (Screen Recording সহ)
এই চ্যাটেই সব credential পাঠাবেন — অন্য কোথাও নয়। যা যা দিবেন:
- Fresh Gmail/Facebook-এর ID + Password + Recovery (যা যা set করেছেন)
- PUBG Character ID + IGN (in-game name)
- Account binding screenshot (Settings → Basic → Account Management)
- সম্পূর্ণ unlink + relink process-এর screen recording video
- Inventory/UC/outfits-এর screenshot বা video
Pro tip: Screen recording-টাই আপনার সবচেয়ে বড় সুরক্ষা। buyer পরে "আমি কিছু পাইনি" বললে এই video-ই প্রমাণ।
৫Buyer: Login করে দ্রুত সব Check করুন
Seller-এর দেওয়া fresh Gmail/Facebook দিয়ে PUBG-তে login করুন। নিচের সব check করুন:
- Character ID ও IGN ঠিক আছে কিনা
- UC balance, level, rank — listing-এ যা ছিল সব মিলছে কিনা
- Inventory (outfits, weapons, vehicle skins) সব আছে কিনা
- Recent matches দেখুন — কোনো ban warning নেই তো?
৬Buyer: Account-কে নিজের Control-এ আনুন (সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ)
Login করেই এই কাজগুলো এখনই করুন — দেরি করবেন না। এটাই আপনার ownership lock করার ধাপ।
- Gmail/Facebook password পরিবর্তন করুন — সম্পূর্ণ নতুন strong password দিন
- Recovery email + phone number — seller-এর দেওয়া সব remove করে আপনার নিজের email/phone যোগ করুন
- 2-Step Verification (2FA) চালু করুন — আপনার নিজের phone দিয়ে
- "Where you're logged in" থেকে সব unknown session sign out করুন
- PUBG-তে গিয়ে Settings → Basic → Logout দিন এবং নতুন password দিয়ে আবার login করুন
⏰ এই ৬ ধাপের কাজ Accept Account-এর আগেই শেষ করুন। Accept করার পর seller ৭২ ঘণ্টার মধ্যে টাকা পেয়ে যাবেন — তখন কোনো সমস্যা হলে dispute করা কঠিন হবে।
৭Buyer: সব Confirm হলে "Accept Account" চাপুন
উপরের সব কাজ ঠিকঠাক হলে — password change, recovery নিজের, 2FA চালু, PUBG-তে relogin সব হয়ে গেলে — Transaction Chat-এর sidebar থেকে "Accept Account" button চাপুন।
- ৭২ ঘণ্টার buyer protection শুরু হবে
- এই সময়ের মধ্যে seller fund withdraw করতে পারবে না
- কোনো সমস্যা পেলে এই সময়ে "Raise Dispute" চাপুন
✅ Transfer Complete!
৭২ ঘণ্টা পর (কোনো dispute না হলে) seller-এর টাকা withdrawable balance-এ চলে যাবে। আপনার PUBG account এখন সম্পূর্ণ আপনার।