সব Tutorial-এ ফিরুন

Gmail ছাড়াই YouTube Channel ও FB Page/Group Transfer

Gmail/Facebook account দিয়ে দিলে আপনার সব data, অন্য channel, photos, contacts — সব buyer-এর হাতে চলে যায়। নিচের নিরাপদ পদ্ধতিতে শুধু channel/page-টাই transfer হবে — আপনার Gmail/FB account আপনার কাছেই থাকবে।

সময়: ১০–২০ মিনিট Desktop + Mobile দুটোই কাজ করে ১০০% নিরাপদ ও official method
কেন Gmail Transfer বিপজ্জনক? Gmail দিয়ে দিলে — (১) আপনার অন্য সব YouTube channel, Drive file, Photos, Contacts buyer পেয়ে যাবে, (২) buyer recovery বদলে দিলে আপনি forever lost, (৩) buyer ওই Gmail দিয়ে scam করলে আইনিভাবে আপনি দায়ী হতে পারেন, (৪) Google পরে account suspend করলে channel-ও যাবে। তাই কখনোই Gmail/FB password দিবেন না — শুধু নিচের method-এ ownership transfer করুন।

YouTube Channel Transfer (Brand Account Method)

এই পদ্ধতিতে আপনার Gmail সম্পূর্ণ নিরাপদ থাকবে। শুধু channel-টাই buyer-এর Gmail-এ transfer হবে।

আগে Channel-টা "Brand Account"-এ আছে কিনা চেক করুন

YouTube channel দু'রকম হয় — Personal channel (Gmail-এর সাথে আটকানো, transfer অসম্ভব) এবং Brand Account channel (আলাদা ownership transfer করা যায়)। যদি Personal হয়, প্রথমে Brand-এ convert করতে হবে।

Check করার link: Browser-এ যান youtube.com/account_advanced — যদি "Move channel to a Brand Account" option দেখায়, তাহলে এখন Personal আছে। ওই button চেপে Brand-এ move করুন (১ ক্লিকেই হবে, কোনো data হারাবে না)।
Desktop থেকে Buyer-কে "Manager" হিসেবে Invite করুন

Computer/Laptop থেকে Chrome বা যেকোনো browser খুলে নিচের ধাপগুলো follow করুন:

Manager দিলে buyer channel manage করতে পারবে কিন্তু delete বা ownership change করতে পারবে না। ৭ দিন পর তাকে Owner বানাবেন।
Mobile থেকে করতে চাইলে — Chrome "Desktop Site" Mode

YouTube Studio mobile app-এ "Permissions" option নাই। তাই mobile থেকে করতে হলে:

Mobile screen ছোট হওয়ায় কিছু button খুঁজে পেতে কষ্ট হবে। সম্ভব হলে desktop/laptop ব্যবহার করাই ভালো।
Buyer-কে Invite Accept করতে বলুন

Buyer তার Gmail-এ Google থেকে invite email পাবে। Accept link-এ click করলে সে Manager হিসেবে যোগ হয়ে যাবে। Onthon chat-এ buyer-কে confirmation দিতে বলুন।

৭ দিন অপেক্ষা — Google-এর Mandatory Waiting

Google security নিয়মে নতুন কাউকে Owner বানানোর জন্য Manager হিসেবে কমপক্ষে ৭ দিন থাকতে হয়। এই সময়টা skip করার কোনো উপায় নাই।

এই ৭ দিন buyer channel-এর সব video, analytics, subscriber দেখতে পারবে — শুধু ownership change বা channel delete করতে পারবে না। আপনার Onthon টাকা ততদিন escrow-এ safe থাকবে।
৭ দিন পর Buyer-কে "Primary Owner" বানান

৭ দিন পর আবার studio.youtube.com → Settings → Permissions-এ যান। Buyer-এর নামের পাশে dropdown থেকে "Primary Owner" select করুন → Save → Google password দিয়ে confirm করুন।

এর সাথে সাথে channel-এর full ownership buyer-এর Gmail-এ চলে যাবে। আপনি Manager হিসেবে থাকবেন।
নিজেকে Channel থেকে Remove করুন

Buyer Primary Owner হওয়ার পর Permissions list থেকে নিজের নামের পাশে চেপে নিজেকে remove করে দিন। ব্যাস — channel পুরোপুরি buyer-এর। আপনার Gmail আপনার কাছেই, কিন্তু channel আর আপনার নাই।

Buyer Primary Owner হওয়ার আগে নিজেকে remove করবেন না — তাহলে channel "orphan" হয়ে যেতে পারে।

Facebook Page Transfer (Page Roles Method)

আপনার Facebook account safe থাকবে — শুধু page-এর admin role buyer-এর FB account-এ যাবে।

Buyer-এর Facebook Profile URL/ID চান

Onthon chat-এ buyer-কে তার Facebook profile-এর full URL পাঠাতে বলুন (যেমন: facebook.com/buyer.username)। সে যেন আগে আপনার page-টা like/follow করে — কারণ FB-এর Classic page-এ admin add করতে হলে সে first page-এর follower হতে হবে।

Desktop: Page Settings থেকে Buyer-কে Admin Add করুন

আপনার page-এর type অনুযায়ী দুটো রকম interface থাকতে পারে — দুটোই দেখাচ্ছি:

(ক) New Pages Experience হলে:

(খ) Classic Page হলে:

Buyer email-এ notification পাবে। সে accept করলেই admin হয়ে যাবে।
Mobile: Facebook App থেকে Admin Add

মোবাইল দিয়ে করতে চাইলে — Facebook app বা Meta Business Suite app দুটোই কাজ করে। Facebook app দিয়ে সবচেয়ে সহজ:

Meta Business Suite app থাকলে: Menu → Settings → People → "Add People" → buyer email → "Full control" → Send। এটা professional way।
Buyer Accept করার পর — নিজেকে Remove করুন

Buyer admin role accept করলে chat-এ confirmation দিতে বলুন। এরপর সে সবার আগে আপনাকে page থেকে remove করবে (বা আপনি নিজেই Page access থেকে নিজেকে remove করতে পারবেন)। ব্যাস — page পুরোপুরি buyer-এর।

মনে রাখবেন: Facebook সম্প্রতি admin add-এ ৭ দিনের waiting period বসিয়েছে কিছু page-এ। যদি error দেখায় "wait 7 days" — তাহলে Onthon chat-এ admin-কে জানান, escrow safe থাকবে।

Facebook Group Transfer (Admin Handover Method)

Group-এর জন্য পদ্ধতি আরও সহজ — buyer-কে শুধু member থেকে admin বানাতে হবে।

Buyer-কে আগে Group Join করতে বলুন

Onthon chat-এ buyer-কে তার Facebook profile দিয়ে আপনার group-এ "Join Group" request পাঠাতে বলুন। আপনি admin হিসেবে সাথে সাথে accept করুন।

Private group হলে join request manually approve করতে হবে।
Desktop: Group → Members → "Make Admin"
Mobile: Facebook App থেকে একই কাজ
Mobile-এ option না দেখা গেলে Facebook app update করুন বা desktop browser-এ "Desktop site" mode-এ চেষ্টা করুন।
Buyer Admin Accept করলে — আপনি Leave করুন

Buyer notification পেয়ে admin invite accept করবে। Confirmation পাওয়ার পর আপনি দু'ভাবে exit হতে পারেন:

Buyer admin হওয়ার আগেই leave করবেন না — Group-এ যদি অন্য admin না থাকে, তাহলে group "no admin" হয়ে যাবে এবং কেউ আর manage করতে পারবে না।
সব ধরনের Transfer-এর জন্য Common Safety Rules

আপনার Gmail/FB Account নিরাপদ — শুধু Channel/Page Buyer-এর হাতে

Onthon-এ এই official method-এই সব transfer হয়। কোনো seller যদি Gmail চায়, সেটা scam — সাথে সাথে dispute করুন।

আগের ধাপ: Account Deliver করার নিয়ম

কোনো step-এ আটকে গেছেন? সরাসরি WhatsApp-এ message দিন।

WhatsApp Support