সব Tutorial-এ ফিরুন

YouTube Primary Owner কীভাবে নিবেন

YouTube channel কেনার পর সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্ন — "Primary Owner কীভাবে নিবো?" এবং "৭ দিন wait করতে হবে কেন?" — সব উত্তর এই গাইডে।

YouTube-এর নিয়মে ৭ দিন লাগে Buyer-দের জন্য
প্রথমে বুঝুন: Owner vs Primary Owner

YouTube channel (Brand Account)-এ দুই ধরনের মালিকানা আছে:

Deal সম্পূর্ণ তখনই হবে যখন আপনি (buyer) Primary Owner হয়ে যাবেন। শুধু Owner/Manager পাওয়া মানে এখনো handover শেষ হয়নি।
Seller আপনাকে Owner invite পাঠাবে
Invite না পেলে আগে Spam/Promotions folder check করুন। তারপরও না পেলে seller-কে বলুন সঠিক Gmail-এ পাঠিয়েছে কিনা double-check করতে। সমস্যা থাকলে deal chat-এ "Notify Admin" চাপুন।
৭ দিন অপেক্ষা — এটা YouTube-এর নিয়ম, কারো হাতে নেই

Owner হওয়ার পর YouTube-এর security নিয়ম অনুযায়ী ৭ দিন (168 ঘণ্টা) অপেক্ষা করতে হয়। তার আগে Primary Owner transfer করা সম্ভবই না — এটা Google-এর নিয়ম, seller বা Onthon-এর ইচ্ছার ব্যাপার না।

৭ দিন পর: Seller আপনাকে Primary Owner করে দিবে
Primary Owner confirm হওয়ার পরেই Onthon-এ "Accept Account" চাপুন। তার আগে কখনোই না।
Gmail transfer কি করা যায়?

Recommended পদ্ধতি হলো Primary Owner Transfer (উপরের step ১–৪) — এটাই সবচেয়ে নিরাপদ। তবে buyer ও seller দুজনেই রাজি থাকলে Gmail-ও transfer করা যায়, নির্দিষ্ট শর্ত মেনে।

Gmail transfer-এর শর্ত: Gmail যদি suspended বা disabled হয়ে যায় তাহলে buyer refund পাবে। কিন্তু কিছুদিন পর seller যদি Gmail recovery করে নিয়ে যায় — সেই দায় Onthon-এর থাকবে না। এই শর্ত মেনেই Gmail transfer করবেন।
Gmail নিয়ে deal complete করবেন কীভাবে? YouTube deal-এ "Accept Account" button ৭ দিনের আগে কাজ করে না (Primary Owner transfer-এর জন্য)। কিন্তু Gmail বুঝে নিয়ে থাকলে ৭ দিন wait করার দরকার নেই — "Report Problem" দিয়ে লিখে জানান যে Gmail বুঝে পেয়েছেন এবং funds release করতে চান। Admin আপনার সাথে confirm করে deal complete করে seller-কে টাকা দিয়ে দিবে। ("Notify Admin" দিয়ে এটা হয় না — release-এর জন্য অবশ্যই Report Problem।)

Channel এখন সম্পূর্ণ আপনার!

Primary Owner verify করে Accept Account চাপলেই deal সম্পূর্ণ। কোনো step-এ আটকে গেলে deal chat-এ Notify Admin চাপুন।

Account কেনার নিয়ম Gmail ছাড়া Transfer Deal Timeline

কোনো step-এ আটকে গেছেন? সরাসরি WhatsApp-এ message দিন।

WhatsApp Support